একদিন, রাফি আর মিথি একটা পার্কে ঘুরতে গিয়েছি রাফির লক্ষ্য ছিল মিথিকে ইমপ্রেস করা। সে ভাবল, আজকে তার অসাধারণ প্রতিভা দেখিয়ে মিথির মন জয় করবে। সে জিনিস প ত্র জাগলিং করতে পারে—এটাই ছিল তার গোপন অস্ত্র!
রাফি পার্কের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ শুরু করল। তার হাতে ধরা ছিল একটি বই, একটি পিজ্জা, আর একসঙ্গে দুটি বল। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো ভারসাম্য হারিয়ে ফেলে। পিজ্জার টুকরা মাথায় এসে পড়ে, বইটা ছিটকে গাছের উপর উঠে যায়, আর বলগুলো মাটিতে গড়াগড়ি খেতে থাকে।
মিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। "তুমি কি এই সব করতে চেয়েছিলে?" মিথি হাসতে হাসতে বলল।
"আসলে... আমি চেয়েছিলাম তোমাকে ইমপ্রেস করতে!" রাফি বলল, তার চুলে পিজ্জার টুকরাটা সরাতে সরাতে।
মিথি হেসে বলল, "তোমার চেষ্টা বেশ মজার ছিল। তবে পরের বার একটু সহজ কিছু চেষ্টা করো!"
রাফি লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু মনে মনে ভাবল, পরের বার হয়তো সে সফল হবে। তবে আজকের দিনটা মিথির হাসি আর মজায় পরিপূর্ণ ছিল।
কদ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে।
একটি মন্তব্য পোস্ট করুন